মানুষ তার জীবদ্দশায় এমন কিছু মানুষের সন্ধান পায় যাদের সাথে হয়ত দেখা গেলো তাদের কোন সাক্ষাতের সম্ভাবনা নেই কিন্ত তারা কোন না কোনভাবে জীবনকে প্রভাবিত করে যায়। তাদের প্রভাব অনুভব করা যায় দূরত্বের আড়াল থেকেও। এমন মানুষদের নিয়ে কিছু না লিখে রাখলে বা তারা যে কত আনন্দের মুহুর্ত আমাদের মানুষজনকে উপহার দিয়ে যাচ্ছে তা লিপিবদ্ধ করে না রাখলে তাদের এই অবদানের কথা অস্বীকার রয়ে যাবে। তাই মাঝে মাঝে acknowledge করতে হয় আর লিখে রাখতে হয় তাদের কথা। তো আপনের জীবনে খেলার জগৎ একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। নিজে ক্রিকেট ভালো খেলতো বলে ক্রিকেটের প্রতি তার বিশেষ দূর্বলতা কিন্ত ফুটবল ভালো না খেললেও ফুটবল দেখতে ভালো লাগে তার। আর এই দুই জগতেই কিছু মানুষ আছে যাদের প্রতি তার নিঃশর্ত ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসাই বোধহয় সবচেয়ে উপযুক্ত শব্দ এখানে ব্যবহার করার জন্য। তাদের মধ্যে দুইজন দুই জায়গাতে নীরবে-নিভৃতে তাদের খেলার দ্বারা, তাদের শান্ত প্রকৃতির স্বভাব দ্বারা নিজেদের নাম এমনভাবে রচনা করে গেছেন যা পাঠ করে শেষ করতে সময়ের আয়ু শতাব্দী পেরিয়ে যাবে। ক্রিকেটে শচীন টেন্ডুলকার আর ফুটবলে লিওনেল মেসি হ...