" জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে। ইন্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্ত ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যাস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে, কেন পাথেয় দাবি করি নি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে, আমি যে আর্টিস্ট এ পরিচয়ে তোমার একটু শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা; কিন্ত এজন্য তোমাকে দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি, একদিন সেই রসের দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে। আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলানোর জন্য কোনদিন কৃত্রিম স্তব করনি। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সব চেয়ে সত্য সম্মান তুমিই আমাকে দিবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্ধিগ্ধ সত্যে না পৌঁছাবে ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্যসাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি। এ হার তুমি বাজ...